পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের ১ম বর্ষের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

পরিবেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিভাগের ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

JUST, 15 July, 2026

অদ্য ১৫/০৭/২০২৬ খ্রি. তারিখে পরিবেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ কর্তৃক ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ১ম বর্ষে পরিবেশ বিজ্ঞান ও প্রযু্ক্তি বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামের আয়োজন করা হয়।নবাগত শিক্ষার্থীদের বিভাগের পক্ষ থেকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।পরিচিতি পর্ব শেষে তাঁদরেকে বিভাগের সার্বিক অবস্থা, Rules of Discipline, র‍্যাগিং, ড্রাগ মুক্ত থাকাসহ বিভিন্ন নির্দেশনা সম্পর্কে অবহিত করা হয়। উক্ত ওরিয়েন্টেশন প্রোগ্রামে বিভাগের সভাপতিসহ অন্যান্য শিক্ষকবৃন্দ,কর্মকতা ও কর্মচারী উপস্থিত ছিলেন। সভাপতি তাঁর বক্তব্যে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষার উপর গুরুত্বারোপ করেন। নিয়মিত ক্লাস, ব্যবহারিক ও পরীক্ষায় অংশগ্রহণ করার মধ্য দিয়ে বর্তমান বিশ্বের চাহিদা অনুযায়ী একজন দক্ষ, উপযুক্ত মানুষ হিসেবে গড়ে ওঠার নির্দেশনা দিয়ে ওরিয়েন্টেশন প্রোগ্রামের সমাপ্তি ঘোষণা করেন।